News71.com
 International
 22 Nov 16, 05:52 PM
 317           
 0
 22 Nov 16, 05:52 PM

আফগানিস্তানে ১৬ জন নিহত

আফগানিস্তানে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে গত কয়েকদিনে তালেবান যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ তালেবান যোদ্ধা ও তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য।


সোমবার স্থানীয় কর্মকর্তারা জানান, কাবুলের ৩শ ৫০ কিলোমিটার উত্তরে সারিপুল প্রদেশের রাজধানী সারিপুল নগরীর উপকণ্ঠে বিগত কয়েকদিন ধরেই উভয়পক্ষে ভয়াবহ যুদ্ধ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ যুদ্ধে আরো ১৭ জঙ্গি ও চার নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় সারিপুল প্রদেশের গভর্নর মোহাম্মাদ জহির ওয়াদাদ সারিপুল নগরীর উপকণ্ঠের এ সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন