News71.com
 International
 24 Nov 16, 12:12 PM
 300           
 0
 24 Nov 16, 12:12 PM

নাইজেরিয়া ১৫০ জন শান্তিপূর্ণ আন্দোলনকারীকে হত্যা করেছে

নাইজেরিয়া ১৫০ জন শান্তিপূর্ণ আন্দোলনকারীকে হত্যা করেছে

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া সরকার দেশটিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন কালে ১৫০ জন নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি ২০১৫ সাল থেকে চলা আন্দোলনে দেশটির সেনাবাহিনী তাজা গুলি ব্যবহার করেছে ও হত্যার উদ্দেশ্যে সৈন্যদের কাজে লাগিয়েছে।

প্রো-বায়াফ্রা আন্দোলনকারীদের বিরুদ্ধে এই অত্যাচার চালানো হয় বলে দাবি করে মানবাধিকার সংগঠনটি।
 
অবশ্য এই দাবি অস্বীকার করেছে নাইজেরিয়ার পুলিশ। তারা জানায়, অ্যামনেস্টি যেই দাবি করছে তা লোকমুখে শোনা সংখ্যা। এর সঙ্গে বাস্তব সংখ্যার কোন সামঞ্জস্য নেই।
 
অ্যামনেস্টি ২০০ জনের নাইজেরিয়ানের সাক্ষাৎকার নিয়ে তাদের এই তথ্য প্রকাশ করেছে। সেই সঙ্গে তথ্যসূত্র হিসেবে তারা ব্যবহার করেছে একশটি ছবি ও ৮৭টি ভিডিও ফুটেজ।
 
এই হত্যাকাণ্ডকে 'বিচার বহির্ভূত' হিসেবে উল্লেখ করে অ্যামনেস্টি নাইজেরিয়ান সরকারের তীব্র সমালোচনা করে।
 
এদিকে ২০১৬ সালের মে মাসে 'বায়াফ্রা রিমেম্বারেন্স ডে'-কে কেন্দ্র করে অনিতশা অঞ্চলে আরো ৬০ জনকে হত্যা করা হয় বলে উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন