আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক গণমাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর মাধ্যমেই অতি রক্ষণশীল জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। চতুর্থ মেয়াদে নির্বাচনের ঘোষণা দেয়ার পরে জার্মান সংসদে তিনি বলেন, জনমত এখন পছন্দমত তৈরি করা হচ্ছে।
মার্কেল আশঙ্কা প্রকাশ করেন যে, জনমত এখন পছন্দমত তৈরি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত ও ২০১৭ সালে চতুর্থ মেয়াদে নির্বাচন করার ঘোষণা দেয়ার পরে পার্লামেন্টে দেয়া বক্তব্যে মার্কেল বলেন, বিশ্বায়নের সঙ্গে কিছু বিষয় পরিবর্তিত হয়ে গেছে।
বর্তমানে রাজনৈতিক বিতর্ক নতুন গণমাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ২৫ বছর আগে যেভাবে জনমত গঠিত হতো এখন আর তেমনভাবে হচ্ছে না। এখন আমাদের সামনে রয়েছে ভুয়া খবরের ওয়েবসাইট, বট, ট্রল যারা অ্যালগরিদম ব্যবহার করে মতামত গঠন করছে। আমাদের নতুন এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলা শিখতে হবে।
মার্কেল বলেন, আমাদের উচিত এখন মানুষের কাছে পৌছানো তাদের অনুপ্রানিত করা। আমাদের এর মোকাবেলা করতে হবে, প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে হবে। সোশাল মিডিয়ায় বিদ্বেষপ্রসূত বক্তব্য নিষিদ্ধে ব্যবস্থা নেয়ার আইনে সমর্থনে করেছেন মার্কেল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের পরিচিত ব্যবস্থার স্থিতির জন্য হুমকি হয়ে উঠেছে। জনপ্রিয়তা ও রাজনৈতিক উগ্রবাদ পশ্চিমা গণতন্ত্রে বৃদ্ধি পাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পেছনে ভুয়া ওয়েবসাইটের খবর একটা ভূমিকা রেখেছে। গত সপ্তাহে ফেসবুক ও গুগল ভুয়া নিউজ ছড়ানো বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে।