News71.com
 International
 25 Nov 16, 11:08 AM
 350           
 0
 25 Nov 16, 11:08 AM

কাশ্মীর: বান্দিপোরায় গুলি বিনিময়ে শহীদ এক সেনা জওয়ান, খতম দুই জঙ্গি

কাশ্মীর: বান্দিপোরায় গুলি বিনিময়ে শহীদ এক সেনা জওয়ান, খতম দুই জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে শহিদ হলেন এক সেনা জওয়ান। এই সংঘর্ষে খতম হয়েছে দুই জঙ্গি। কাশ্মীরের বান্দিপোরা  জেলার নহিদখাই গ্রামের মাঞ্জপোরা এলাকায় আজ সকালে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এরপরই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও।

অন্যদিকে, কাশ্মীরেরই সোপোরের তুজার গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলছে। গতকাল সন্ধেয় ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর গুলি বিনিময় শুরু হয়।

জঙ্গিরা এলাকায় লুকিয়ে আছে খবর পেয়ে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ দল এলাকায় পৌঁছয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন