News71.com
 International
 25 Nov 16, 12:08 PM
 372           
 0
 25 Nov 16, 12:08 PM

ইসরায়েলে হাইফা আগুন, পালাচ্ছে মানুষ

ইসরায়েলে হাইফা আগুন, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা এলাকার আগুন লাগার ঘটনায় হাজরো মানুষ পালাচ্ছে। টানা দুই মাসের খরা চলার পর গতকাল বৃহস্পতিবার এ আগুন লাগে। জোরালো বাতাসে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সংবাদ মাধ্যমে এ ঘটনাকে দাবানল বলে উল্লেখ করা হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংশয় প্রকাশ করে বলেছেন, কেউ আগুন লাগিয়েছে বলে প্রমাণিত হলে তা হবে সন্ত্রাসী তৎপরতা।

 

এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই আগুন জেরুজালেম ও পশ্চিম তীরের ঘরবাড়ির জন্যও হুমকি বলে মনে করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন