News71.com
 International
 25 Nov 16, 12:39 PM
 365           
 0
 25 Nov 16, 12:39 PM

মধ্য আমেরিকায় ঝড় ও ভূমিকম্প

মধ্য আমেরিকায় ঝড় ও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় গতকাল বৃহস্পতিবার রাতে হারিকেন আঘাত হেনেছে। একই সময় ভূকম্পন অনুভূত হয়। তবে হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।


খবরে জানানো হয়, নিকারাগুয়ায় হারিকেন ওটো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা দেশটিতে হারিকেন ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পরও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু গাছপালা উপড়ে পড়ে ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়।

এল সালভাদর অধিবাসীদের উপকূলীয় এলাকা থেকে সরে আসার নির্দেশ দিয়েছিল। তবে এল সালভাদর ও নিকারাগুয়া সুনামি সতর্ক বার্তা তুলে নিয়েছে।
প্রতিবেশী দেশ কোস্টারিকায় হারিকেন আঘাত হানার আশঙ্কা থাকলেও সেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন