News71.com
 International
 25 Nov 16, 12:44 PM
 386           
 0
 25 Nov 16, 12:44 PM

আশ্রয় মিললো না ‘বেবি মার্কেলে’র

আশ্রয় মিললো না ‘বেবি মার্কেলে’র

আন্তর্জাতিক ডেস্ক: আশ্রয়ের সন্ধানে তার বাবা-মা এসেছিলেন জার্মানিতে। সেখানেই জন্ম হয় তার। নাম রাখা হয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নামে। ‘বেবি মার্কেল’ নামে পরিচিত হয়ে ওঠা ওই শিশুর বয়স হয়েছে ১১ মাস। আগামী মাসেই তার প্রথম জন্মদিন পালিত হবে। কিন্তু সেই জন্মদিনেও আশ্রয়হীন ‘বেবি মার্কেল’কে থাকতে হবে আশ্রয়হীন পরিচয়েই। কারণ জার্মানির অভিবাসন ও শরণার্থীবিষয়ক সংস্থা থেকে তার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

জার্মান ট্যাবলয়েড বিল্ডের প্রতিবেদন উদ্বৃত করে এ খবর দিয়েছে জার্মান পত্রিকা দ্য লোকাল। খবরে বলা হয়, গত বছর সিরিয়া থেকে শরণার্থী হয়ে আশ্রয়ের সন্ধানে জার্মানি এসেছিলেন তেমা ও মামোন আল-হামজা দম্পতি। ওই সময় তেমা ছিলেন গর্ভবতী। ২৭শে ডিসেম্বর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

ওই শরণার্থী সংকটের সময় ইউরোপের সব দেশ শরণার্থীদের থেকে মুখ ফিরিয়ে নিরেও জার্মান চ্যান্সেলর তার দেশের দরজা খুলে রেখেছিলেন শরণার্থীদের জন্য। আর সে কারণেই আল-হামজা দম্পতি তাদের কন্যা সন্তানের নাম রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নামে। আগামী মাসে ‘বেবি মার্কেলে’র প্রথম জন্মদিন পালন করার আগেই তারা পেলেন দুঃসংবাদ।

জার্মানির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস (বিএএমএফ) জানিয়ে দিয়েছে, ওই পরিবারের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আশ্রয়ের বদলে তাদের ‘সম্পূরক সুরক্ষা’ দেবে জার্মানি। বিএএমএফের ওয়েবসাইটে বলা আছে, এই সুরক্ষার অর্থ হলোÑ কোনো শরণার্থী নিজ দেশে ফিরলে যদি মৃত্যুদ-, নির্যাতন বা অমানবিক ও অমর্যাদাকর আচরণের হুমকিতে থাকে বা তারা ঝুঁকির মুখে থাকে তবে তাদের দেশে ফিরতে দেয়া হবে না।

এই সুরক্ষা পাওয়ায় আল-হামজা পরিবার প্রাথমিকভাবে এক বছরের জন্য জার্মানিতেই অবস্থান করতে পারবেন। কিন্তু তাদের পরিবারের অন্য সদস্যরা হয়তো তাদের সঙ্গে যোগ দিতে পারবেন না। এক বছর পর যদি তারা জার্মান ভাষা শিখতে পারেন এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় জীবিকা অর্জনে সক্ষম হতে পারেন তবে তারা অন্যান্য শর্তসাপেক্ষে দীর্ঘ মেয়াদে থেকে যেতে পারবেন জার্মানিতে। স্বভাবতই আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার হতাশ হয়েছে আল-হামজা পরিবার। মামোন আল-হামজা বলেন, ‘ওই চিঠি আমাকে ভীত করে তুলেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন