News71.com
 International
 25 Nov 16, 01:55 PM
 308           
 0
 25 Nov 16, 01:55 PM

পাকিস্তানে মঞ্চাভিনেত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানে মঞ্চাভিনেত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরে কিসমত বেগ নামের এক মঞ্চাভিনেত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলার পেছনে কারা রয়েছে তা জানা যায়নি। 

নিজের গাড়িতে লাহোরের হরবংশপুরা দিয়ে যাচ্ছিলেন কিসমত। সে সময় তার ওপর হামলা চালায় তিন বন্দুকধারী। কিসমত ও তার গাড়ির চালক দু’জনেই গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান ওই মঞ্চাভিনেত্রী।
 
কিসমতের গাড়ির চালকের দাবি, ওই ৩ বন্দুকবাজ প্রথমে গাড়ির কাচ ভেঙে ফেলে, তারপর শুরু করে গুলিবর্ষণ। তাদের কাছে ৯এমএম পিস্তল ছিল। কিসমতের মোবাইল ফোন ও গলার সোনার চেন ছিনতাই করে তারা।
 
কিসমতের মা অবশ্য এই খুন স্রেফ লুঠের উদ্দেশ্যে বলে মানতে নারাজ। তার অভিযোগ, আগের রাতেও কয়েকজন কিসমতের পিছু নিয়েছিল। এর আগেও বার দুয়েক হামলা হয় তার ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন