News71.com
 International
 25 Nov 16, 03:25 PM
 323           
 0
 25 Nov 16, 03:25 PM

সিরিয়ায় বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত

সিরিয়ায় বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড একথা জানায়।

ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ডের বরাত দিয়ে সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, আইনিসার উপকণ্ঠে এক বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর এ সদস্য মারাত্মকভাবে আহত হয় এবং পরে মারা যায়।


টাউনসেন্ড বলেন, এ ঘটনায় জোটের পক্ষ থেকে এ বীরের শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন