News71.com
 International
 26 Nov 16, 11:35 AM
 466           
 0
 26 Nov 16, 11:35 AM

চীনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১

চীনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। এতে একজন নিহত হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

সিনহুয়া বলেছে, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। এতে বাড়ি-ঘর ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। অবশ্য পরে ৬ দশমিক ৫ মাত্রার কথা বলা হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ট থেকে ৭৫ কিলোমিটার গভীরে।

জিনজিয়াং অঞ্চলের আকতো কাউন্টিতে উদ্ধার কাজের জন্য উদ্ধার দল পাঠানো হয়েছে। এটি চীনের পার্বত্য এলাকার তাজিকিস্তান ও কিরগিজস্তানের সীমান্তের সঙ্গে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন