
আন্তর্জাতিক ডেস্ক: অন্য উন্নত দেশগুলোর তুলনায় যুক্তরাজ্য উৎপাদনশীলতায় পিছিয়ে রয়েছে। আগামীতে দেশটিতে উৎপাদনশীলতা বাড়াতে লক্ষ্য অনুযায়ী ২৩ বিলিয়ন পাউন্ড খরচ করা হলেও সে অনুযায়ী উৎপাদনশীলতা পাওয়া যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কিছুটা উৎপাদনশীলতা পাওয়া যেতে পারে গবেষণায় যদি খরচ বাড়ানো হয়। কিন্তু প্রথাগতভাবেই দেশটিতে ব্যয় করা হয় অবকাঠামো খাতে। যেমন— সড়ক এবং রেল খাতে। এসব খাতে ব্যয় করা হলে এতে যদি যাতায়াতের সময় কমে তবে কিছুটা উৎপাদনশীলতা বাড়ে।
আগামী পাঁচ বছরে দেশটিতে উৎপাদনশীলতা বাড়াতে যে খরচ করা হবে তার বেশিরভাগই যাবে আবাসন খাতে। এ খাতে ব্যয় হবে সাত দশমিক দুই বিলিয়ন পাউন্ড। চার দশমিক সাত বিলিয়ন পাউন্ড ব্যয় হবে বিজ্ঞান ও উদ্ভাবন খাতে। আর দুই দশমিক ছয় বিলিয়ন পাউন্ড খরচ করা হবে সড়ক ও রেলখাতে।