News71.com
 International
 26 Nov 16, 11:46 AM
 521           
 0
 26 Nov 16, 11:46 AM

মেক্সিকোতে গুপ্ত কবরে ৩২ লাশ ও শিরশ্ছেদ করা মাথা উদ্ধার

মেক্সিকোতে গুপ্ত কবরে ৩২ লাশ ও শিরশ্ছেদ করা মাথা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: একটি অপহরণ মামলার তদন্তে মেক্সিকান পুলিশ খুঁজে পেয়েছে একটি গুপ্ত কবর। সেখান থেকে ৩২ টি লাশের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু শিরশ্ছেদ করা মাথা।

মাদকদ্রব্য চোরাচালানের জন্য কুখ্যাত মেক্সিকোর পাহাড়ি এলাকা গুয়েররেরো প্রদেশে এই কবরের সন্ধান পায় পুলিশ। এখন পর্যন্ত লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায়, এখনও সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের ধারণা এই অঞ্চলে এমন আরো গুপ্ত কবর থাকতে পারে।
 
অপহৃত একজনকে খুঁজতে পুলিশ গত সপ্তাহে তদন্ত শুরু করে। এ সময় অপহৃত ব্যক্তিকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একটি দলের ক্যাম্পে পাওয়া যায়। এ সময় ক্যাম্পটির আশেপাশে খোঁজ করে পুলিশ বেশ কিছু লুকিয়ে রাখা কবর থেকে ৭টি লাশ উদ্ধার করে। তারা এই ক্যাম্প থেকে একটি শীতলীকরণ যন্ত্র আবিষ্কার করে। এই যন্ত্রের ভেতরে একজনকে আটকে রাখা হয়েছিল। এ ছাড়াও বেশ কিছু পরিত্যক্ত গাড়ি এবং গুলি সহ একে-৪৭  এবং এআর-১৫ বন্দুক উদ্ধার করা হয়।
 
উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পর সেখান থেকে আরো লাশ এবং কিছু মানুষের শিরশ্ছেদ করা মাথা উদ্ধার করে পুলিশ। অভিযান এখনও চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন