News71.com
 International
 26 Nov 16, 11:47 AM
 495           
 0
 26 Nov 16, 11:47 AM

৯০ বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো

৯০ বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক: ৯০ বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো।

ফিদেল আলজেন্দ্রো ক্যাস্ত্রো রুস সকলের কাছে পরিচিত ফিদেল ক্যাস্ত্রো নামে। তার নেত্রীত্বে ১৯৫৯ সালে কিউবার বিপ্লবীরা দেশটির যুক্তরাষ্ট্র-সমর্থিত একনায়ককে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর প্রায় অর্ধ-শতাব্দী ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে কিউবাকে বের করে নিয়ে এসে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে দেশটির অনেকেই তাকে গভীর শ্রদ্ধা করেন। প্রেসিডেন্ট থাকাকালে ফিদেল ক্যাস্ত্রো দেশের অর্থনীতিকে জাতীয়করণ করেছিলেন এবং প্রায় একাই দেশ শাসন করেছিলেন।
 
স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে আরেক বিপ্লবী নেতা ছোটভাই রাউল ক্যাস্ত্রোর (৮৫) কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন