News71.com
 International
 26 Nov 16, 04:29 PM
 320           
 0
 26 Nov 16, 04:29 PM

‘শক্তিশালী’ কিউবার জনক ক্যাস্ত্রো: গর্ভাচেভ

‘শক্তিশালী’ কিউবার জনক ক্যাস্ত্রো: গর্ভাচেভ

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ শনিবার ফিদেল ক্যাস্ত্রোর প্রশংসা করেছেন। তিনি ক্যাস্ত্রোকে ‘শক্তিশালী’ কিউবার জনক বলে মন্তব্য করেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে কিউবার সমাজতান্ত্রিক এই কিংবদন্তী নেতা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।


রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গর্ভাচেভের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমেরিকানদের কঠোর অবরোধ সত্ত্বেও ফিদেল তার দেশকে স্বাবলম্বী ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। ওই সময় তার ওপর ব্যাপক চাপ ছিল এবং সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে তিনি তার দেশকে এগিয়ে নিয়ে যান। ক্যাস্ত্রো তার ঐকান্তিক প্রচেষ্টায় কিউবাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন