News71.com
 International
 26 Nov 16, 04:30 PM
 346           
 0
 26 Nov 16, 04:30 PM

নিউজিল্যান্ডে নৌ দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি

নিউজিল্যান্ডে নৌ দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে শনিবার নৌদুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির পুলিশ একথা জানিয়েছে।


পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘কাইপারা হার্বারে বিকেলে একটি নৌকা ডুবে যায়। এতে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা গেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই ঘটনায় অন্তত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’

স্থানীয় গণমাধ্যম জানায়, অকল্যান্ড নগরীর উত্তর পোতাশ্রয়ে ঢোকার মুখে একটি পানশালার কাছে নৌকাটি উল্টে গেলে ১১ জন পানিতে পড়ে যায়। ।
১২ মিটার (৪০ ফুট) দীর্ঘ ফ্রান্সি নামের নৌকাটিতে একসঙ্গে সর্বোচ্চ ২২ জন চড়তে পারে।

পুলিশ জানায়, এই ঘটনায় নিখোঁজদের সন্ধানে ৪টি বিমান ও কোস্টগার্ড তল্লাশী চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন