News71.com
 International
 26 Nov 16, 06:20 PM
 284           
 0
 26 Nov 16, 06:20 PM

ক্যাস্ত্রোর মৃত্যুতে নির্বাসিত কিউবানদের উচ্ছ্বাস

ক্যাস্ত্রোর মৃত্যুতে নির্বাসিত কিউবানদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক:কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের দেশ থেকে নির্বাসনে থাকা কিউবানরা উদযাপন করছেন। শহরের লিটল হাভানায় উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

শুক্রবার ৯০ বছর বয়সী জনপ্রিয় এই সমাজতান্ত্রিক নেতা না ফেরার দেশে চলে যান। আর এই খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মিয়ামির ক্যালে ওচোতে নির্বাসিত কিউবানরা বন্য উদযাপনে মাতেন। আতশবাজি মাতিয়ে তোলে মিয়ামির আর্দ্র রাতের আকাশ। পুলিশ মিয়ামির কিউবানদের মিলনকেন্দ্র ক্যাফে ভার্সাইয়ে যাওয়ার পথ বন্ধ করে দেয়। ‘কিউবাকে হ্যাঁ’ ‘ক্যাস্ত্রোকে না’ স্লোগানে মিয়ামি সরগরম করে তোলেন।   
 
১৯৫৯ সালের ফুলগেনিকো বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা আরোহণের পরে তার সমর্থক কিউবান পুঁজিপতিরা যুক্তরাষ্ট্রের মিয়ামি, টাম্পা ও নিউজার্সিতে পালিয়ে যান। নতুন বছরের শুরু উদযাপনের সময়ে তারা প্রত্যয় ব্যক্ত করেন, ‘পরের বছর কিউবাতে’। বিগত ৬ দশক ধরে তারা ক্যাস্ত্রোর মৃত্যুকামনা করে আসছিলেন। অবশেষে তাদের সেই সাধ পূর্ণ হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন