
বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’ সিনেমাটি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক-সবারই মন জুগিয়েছে। সমসাময়িক বিষয়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক এই ছবিটি কিছুদিন আগে ভারতের পুলিশদের দেখানো হয়েছিল। শুধু বিনোদনের জন্য নয়, পুলিশরা যেন এটি দেখে কিছু শিক্ষা নিতে পারেন সেই উদ্দেশ্যেই তাঁদের ‘পিঙ্ক’ দেখানোর উদ্যোগ নেওয়া হয়।
এবার এই ছবির মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। জাতিসংঘের প্রধান কার্যালয়ে এই ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
গণমাধ্যমের কাছে অমিতাভই এই খবরটি প্রথম প্রকাশ করেন। তিনি জানান, নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ‘পিঙ্ক’ দেখানো হবে। আর এটি দেখানোর উদ্যোগ নিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী জেনারেল। বলিউড হাঙ্গামা।