News71.com
 International
 27 Nov 16, 01:06 PM
 283           
 0
 27 Nov 16, 01:06 PM

ভারতে কারাগারে হামলা, ১ জঙ্গিসহ ৫ আসামী নিয়ে পলায়ন ।।

ভারতে কারাগারে হামলা, ১ জঙ্গিসহ ৫ আসামী নিয়ে পলায়ন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবের পাতিয়ালা জেলার নাভা কারাগারে পুলিশের পোশাক পরে হামলা চালিয়েছে ৫ সশস্ত্র ব্যক্তি। আজ রবিবার ( ২৭ নভেম্বর )  ওই হামলা চালায় তারা। মূলত খালিস্তান আল্ট্রা ও খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দার মিন্টোসহ পাঁচ আসামীকে ছাড়িয়ে নিয়ে যেতে এই হামলা চালায় তারা।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আজ রবিবার সকালে পাঞ্জাবের নাভা হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে হামলা চালায় ৫ সশস্ত্র ব্যক্তি। পুলিশের পোষাক পরে তারা জেলে পৌঁছায়। তাদের সঙ্গে ছিল হাতকড়াবন্দি এক কয়েদি। এরা এসে জেলের নিরাপত্তা কর্মীদের গেট খুলতে বলে। নিরাপত্তা কর্মীরা জেলের গেট খুলতেই গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। জেল পুলিশ কোনো বাধাই দিতে পারেনি।

হঠাৎ গোলাগুলিতে গোটা জেলে হইচই পড়ে ‌যায়। এর মধ্যেই হামলাকারীরা জেল থেকে মিন্টো ও আরেক গ্যাংস্টারসহ ৫ জনকে নিয়ে পালিয়ে ‌যায়।

হারমিন্দার সিং মিন্টো ছাড়া বাকিরা হলো গুরপ্রীত সিং, ভিকি গোন্ডারা, নীতিন গোয়েল, বিক্রমজিৎ সিং ওরফে ভিকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন