News71.com
 International
 27 Nov 16, 02:22 PM
 284           
 0
 27 Nov 16, 02:22 PM

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে সুইজারল্যান্ডে গণভোট ।।  

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে সুইজারল্যান্ডে গণভোট ।।         

আন্তর্জাতিক ডেস্কঃ  'পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হবে কিনা' এ বিষয়ে গণভোট করছে সুইজারল্যান্ড। ভোটে 'হ্যাঁ' জয় পেলে আগামী ১ বছরের মধ্যে সকল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হবে দেশটির সরকার। পরিবেশবাদীদের আন্দোলনের মুখে সুইস সরকার এই গণভোট করতে বাধ্য হয়। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় সুনামি পরবর্তী পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সমস্যার পর থেকে সুইজারল্যান্ডে পরিবেশবাদীরা আন্দোলন শুরু করে।

দেশটির সরকার জানিয়েছিল, বিকল্প বিদ্যুতের উৎস নিশ্চিত করার পর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হবে। কিন্তু দেশটির জনগণের চাপের মুখে গণভোটের আয়োজন করা হচ্ছে। দেশটির অধিকাংশ জনগণ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পক্ষে অবস্থান নিলে আগামী বছর দেশটির দুইটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু থাকবে। বাকিগুলো বন্ধ করে দিতে হবে। এতে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৪০ ভাগ হ্রাস হবে। এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় দেশটি এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

এদিকে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের পরিবেশ বান্ধব কোন উপায় বের করার আগেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেলে জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকতে হবে দেশটির বিদ্যুৎ বিভাগকে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এই গণভোটে 'হ্যাঁ' এবং 'না' ভোটে জন সমর্থন সমান পর্যায়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন