
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আরেকটি গুরুত্বপুর্ণ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী। দেশটির সেনাবাহিনী সূত্রের বরাতে জানা গেছে, জাবাল বাদরো জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী।
এর কয়েক ঘণ্টা আগে সিরীয় বিদ্রোহীরা নিশ্চিত করেছিল, পার্শ্ববর্তী হানানো জেলার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারি বাহিনী। হাজারো বেসামরিক জনগণ আলেপ্পোর সরকারি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে পালাচ্ছে। আলেপ্পোর পূর্বাঞ্চলে পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সিরীয় বাহিনীর অভিযানের ১৩তম দিনে এই দুই সাফল্য পেল তারা। এই অভিযানে এখন পর্যন্ত ২১৯ জন বেসামরিক জনগণ নিহত হয়েছে যার মধ্যে ২৭টি শিশু রয়েছে।