News71.com
 International
 28 Nov 16, 03:32 PM
 266           
 0
 28 Nov 16, 03:32 PM

হরিণ ভেবে বাবাকে 'শিকার' ছেলের...!

হরিণ ভেবে বাবাকে 'শিকার' ছেলের...!

 

আন্তর্জাতিক ডেস্কঃ  নিউ ইয়র্কের কাছে এক শিকার অভিযানে হরিণ মনে করে ভুলে বাবাকে গুলি করে মেরে ফেলেছেন এক ২৪ বছর বয়সী ছেলে! নিউ ইয়র্কের স্যান্ডি ক্রিকে নিজেদের বাড়ির পেছনের জঙ্গলে এই ঘটনা ঘটেছে। এতে ছেলে ক্রিস্টোফার ডি পারোর গুলিতে বাবা কেভিন ডি পারো (৫৮) নিহত হয়েছেন।

পুলিশের ভাষ্য, বাড়ির পেছনের জঙ্গলে শিকারে বেরিয়েছিলেন ক্রিস্টোফার ডি পারো। ওই অভিযানের এক পর্যায়ে নড়াচড়ার শব্দ পেয়ে হরিণ মনে করে গুলি ছুঁড়েন তিনি। গুলি কেভিন ডি পারোর বুকে গিয়ে লাগে। ওই সময় তিনিও শিকারে বেরিয়েছিলেন। 

স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় কেভিনকে নিয়ে ওস্বেগো হাসপাতালে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন