News71.com
 International
 28 Nov 16, 03:34 PM
 233           
 0
 28 Nov 16, 03:34 PM

নেপালে ৫.৪ মাত্রার ভূমিকম্প ।।

নেপালে ৫.৪ মাত্রার ভূমিকম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২৮ নভেম্বর ) নামচি বাজারের উত্তরপশ্চিমে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।  

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রামিচাপ ও সোলুখুম্বু জেলার সীমান্ত এলাকায় ভোর পাঁচটা পাঁচ মিনিটে ভূমিকম্প হয়।  তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন