News71.com
 International
 28 Nov 16, 03:40 PM
 281           
 0
 28 Nov 16, 03:40 PM

ভারতে জেল ভেঙে পালানো কেএলএফ জঙ্গি গ্রেফতার ।।

ভারতে জেল ভেঙে পালানো কেএলএফ জঙ্গি গ্রেফতার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জেল ভেঙে পালানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার হয়েছে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) জঙ্গি নেতা হারমিন্দার সিংহ মিন্টোকে। আজ সোমবার সকালে দিল্লি-হরিয়ানা সীমানা থেকে তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তবে জেল ভেঙে পালানো বাকি ৫ আসামী এখনও পলাতক।

প্রসঙ্গত, গতকাল রবিবার সকালে ৫ সশস্ত্র যুবক পুলিশের ছদ্মবেশে পাঞ্জাবের নাভা জেলে ঢুকে মিন্টুসহ ৬ অপরাধীকে নিয়ে জেল থেকে পালায়। বিকেলে উত্তরপ্রদেশের শামলি থেকে গ্রেফতার করা হয় জেল হামলা কাণ্ডের অন্যতম অভিযুক্ত পারমিন্দর সিংহকে।

জেল থেকে অপরাধী পালানোয় সাহায্য করা সশস্ত্র যুবকদের মধ্যে সেও ছিল বলে দাবি পুলিশের। প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার হয় তার কাছ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন