
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের স্পষ্টভাষী যুবরাজ আলওয়ালিদ নারীদের গাড়ি চালানোর ওপর তার দেশের আরোপ করা নিষেধাজ্ঞা 'জরুরি' ভিত্তিতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।
যুবরাজ আলওয়ালিদ বিন তালাল নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে বলেন, 'বিতর্ক বন্ধ করুন: নারীদের এখন গাড়ি চালানোর সময় এসেছে।'
আলওয়ালিদ হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন ব্যতিক্রমী স্পষ্টভাষী সদস্য। কোন রাজনৈতিক পদে না থাকলেও তিনি কিংডম হোল্ডিং কোম্পানির সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষেধ।