News71.com
 International
 30 Nov 16, 10:41 PM
 309           
 0
 30 Nov 16, 10:41 PM

জার্মানিতে ইসলাম বিষয়ে বিবৃতির জন্যে গোয়েন্দা কর্মী গ্রেফতার।।

জার্মানিতে ইসলাম বিষয়ে বিবৃতির জন্যে গোয়েন্দা কর্মী গ্রেফতার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারনেটে ইসলাম বিষয়ে বিবৃতি ও প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করায় জার্মান গোয়েন্দা সংস্থা (বিএফভি)'র এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির গণমাধ্যমে একথা বলা হয়েছে।

তবে বিএফভি'র এক মুখপাত্র ডি ওয়েল্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেন নি। প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি বিএফভি'র কোলাগনে অফিসের বোমা হামলার ষড়যন্ত্র করছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থাটির মুখপাত্র আরো বলেন, 'কোন বিপদ হতে পারে এখন পর্যন্ত এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।' সন্দেহভাজন লোকটি স্প্যানিশ বংশোদ্ভূত। তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার জার্মান নাগরিকত্ব রয়েছে।

বিএফভি মুখপাত্র বলেন, 'লোকটির বিরুদ্ধে ভুয়া পরিচয়ে ইন্টারনেটে ইসলাম সম্পর্কে বিবৃতি দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ইন্টারনেটে সংস্থাটির আভ্যন্তরীণ বিষয় প্রকাশ করেন।'

উক্ত বিষয় আরও জানা গেছে, 'সংস্থাটির তথ্যের ভিত্তিতে লোকটিকে আটক করা হয়। তিনি অপর এক ব্যক্তির সঙ্গে অনলাইনে একটি সম্ভাব্য হামলা সম্পর্কে আলোচনা করছিলেন।'

উল্লেখ্য, ২০১৪ সালে তাদের মধ্যে এ আলোচনা হয়। লোকটির পরিবার এই আলোচনা সম্পর্কে জানতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন