News71.com
 International
 01 Dec 16, 02:37 PM
 325           
 0
 01 Dec 16, 02:37 PM

বৃহৎ গণকবরে পরিণত হচ্ছে আলেপ্পো ।। জাতিসংঘ

বৃহৎ গণকবরে পরিণত হচ্ছে আলেপ্পো ।। জাতিসংঘ

 

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ান সরকার ও বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে আলেপ্পো বৃহৎ এক গণকবরে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। স্টিফেন ও'ব্রিয়েন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের অনুরোধ করেন, এই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য। তিনি বলেন, মানবতা রক্ষায় আলেপ্পোয় থাকা বেসামরিক নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা নেয়া উচিত।

সরকার ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে প্রায় ৩৪ জন নিহত হয়েছেন। এ ছাড়াও ঝুঁকির মধ্যে আছে আরো কয়েক হাজার মানুষ। বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর এক-তৃতীয়াংশ পুনর্দখল করে নিয়েছে সিরিয়ান সরকার বাহিনী।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠককে কেন্দ্র করে সংগঠনটির মানবিক সহায়তা বিভাগের প্রধান স্টিফেন এই আবেদন জানান। আজ বুধবার সিরিয়ার আলেপ্পো শহরে চলা সরকারি বাহিনীর অভিযান নিয়ে এই জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন