
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। রাহুল গান্ধীর অ্যাকাউন্ট থেকে তার বিরোধীদের উদ্দেশ্যে একটি টুইট করার পরে সেটি কংগ্রেসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হয়্
এর আগে টুইটারের এই দুই অ্যাকাউন্ট থেকে বিদ্বেষপূর্ণ টুইট মুছে দেয়া হয়। কিন্তু পরের বার্তাগুলো ৫ ঘণ্টা ধরে রাহুল গান্ধীর টাইমলাইনে ছিল। অর্থাৎ এত সময় ধরে সেই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ কংগ্রেসে ও রাহুল গান্ধীর কাছে ছিল না।
রাহুল গান্ধী বলেন, এটি ভারতের সাইবার নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করলো। মানুষকে অনলাইন ব্যাংকিংয়ে প্রণোদিত করার মোদী সরকারের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, ৫০০ ও ১০০০ টাকার নোট আকস্মিকভাবে বাতিল করার পদক্ষেপের পরে মানুষকে অনলাইনে লেনদেন করতে আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে।
কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ টুইটারের কাছে এই বিষয়ে তথ্য দিতে আহ্বান করেছে।