News71.com
 International
 01 Dec 16, 07:55 PM
 294           
 0
 01 Dec 16, 07:55 PM

ঘন কুয়াশায় দিল্লিতে ইন্দিরা গান্ধি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত।।

ঘন কুয়াশায় দিল্লিতে ইন্দিরা গান্ধি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত।।

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে ।

দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় কার্যক্রম স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় মাধ্যমগুলো জানিয়েছে ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এ সিদ্ধান্ত হয়। এদিকে ঘন কুয়াশায় বাস-ট্রেন চলাচলেও বিঘ্ন হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৫০টি ট্রেন যাত্রা বিলম্ব হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন