News71.com
 International
 02 Dec 16, 02:02 PM
 339           
 0
 02 Dec 16, 02:02 PM

নভেম্বরে ইরাকে নিরাপত্তা বাহিনীর দুই হাজার সদস্য নিহত।।

নভেম্বরে ইরাকে নিরাপত্তা বাহিনীর দুই হাজার সদস্য নিহত।।

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বরেই ইরাকজুড়ে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ১,৯৫৯ জন সদস্য নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে ।

এ সংখ্যা অক্টোবরে নিহত সদস্যদের তুলনায় প্রায় ৩গুণ। এছাড়া নভেম্বরে ৯২৬ জন বেসামরিক সাধারণ মানুষ নিহত হয়েছেন ।

আহত হয়েছেন অন্তত ৯৩০ জন। ইরাকে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জন কুবিস বলেন, হতাহতের এই সংখ্যা ‘বিস্ময়কর’ ।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলমুক্ত করার লক্ষ্যে দেশটির সরকারের অভিযান শুরু করার প্রেক্ষাপটেই নিহতের সংখ্যা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন