News71.com
 International
 02 Dec 16, 02:21 PM
 303           
 0
 02 Dec 16, 02:21 PM

চীনে বাস দূর্ঘটনায় নিহত ১৮।।

চীনে বাস দূর্ঘটনায় নিহত ১৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে শুক্রবার একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভি জানায়, মিনিবাসটি ইঝু থেকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান যাচ্ছিল। বাসটিতে প্রায় ২০ যাত্রী ছিলেন।

সিসিটিভি জানায়, বাসের চালককে পুলিশ আটক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশি লোক প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন