News71.com
 International
 02 Dec 16, 02:45 PM
 335           
 0
 02 Dec 16, 02:45 PM

মালয়েশিয়ায় নির্মাণাধীন ব্রিজ ধসে নিহত ১, বাংলাদেশিসহ আহত ৫।।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ব্রিজ ধসে নিহত ১, বাংলাদেশিসহ আহত ৫।।

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন ব্রিজ ধসে ১জন নিহত ও বাংলাদেশিসহ ৫ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন ।

গত বুধবার বিকেল সাড়ে ৩টার সময় দেশটির কে এল ইকো মিডভেলী মেগা মলের কাছাকাছি একটি এলাকার এ দুর্ঘটনাটি ঘটে ।

৮০ শতাংশ কাজ সম্পন্ন হওয়া কনস্ট্রাকশনের নির্মাণাধীন ব্রিজ ধসে পড়লে ঘটনাস্থলে থাইল্যান্ডের এক নাগরিক নিহত হন ।

দমকল বাহিনীর উপ-পরিচালক সামছুল মারিফ সায়বানি জানিয়েছেন, উদ্ধার অভিযানে দমকল বাহিনীর ৩টি গ্রুপ একসাথে অংশ নেয় ।

গত বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা সমাপ্তি ঘোষণা করা হয় পরেরদিন বৃহস্পতিবার ভোর ৫টা ৫১ মিনিটে। উদ্ধার অভিযানে ক্রেন, লোহা কাটার করাত ও জ্যাকহ্যামার ব্যবহার করা হয়েছে ।

উদ্ধারকৃতদের মধ্যে নিহত হয়েছেন এক থাইল্যান্ডের নাগরিক এবং বাংলাদেশি ২ জনসহ আরও ৫জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দমকল কর্মীরা ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্রমিকরা দুপুরের খাওয়া শেষে ব্রিজের নীচে ছায়ার মধ্যে বিশ্রাম নিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ পেয়ে সবাই এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন ।

এদিকে, এক বার্তা সংস্থা জানিয়েছে বুধবার বিকেল সাড়ে ৪ টায় ওই দুর্ঘটনায় মারা যাওয়া একজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় আহত ৫ শ্রমিককে ইউনিভার্সিটি মালায়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন