News71.com
 International
 03 Dec 16, 10:31 AM
 306           
 0
 03 Dec 16, 10:31 AM

আমেরিকার পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১, আহত ১৭।।

আমেরিকার পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১, আহত ১৭।।

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ‍শক্তিশালী ভূমিকম্পে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

গত বৃহস্পতিবার দেশটির লাম্পা শহর থেকে ৫৮ কিলোমিটার দূরে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

তাছাড়া ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে ।

দেশটির জাতীয় বেসামরিক নিরাপত্তা ইনস্টিটিউট জানায়, ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভূমিকম্পে অকুভিরি জেলায় ১জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

তাছাড়া লাম্পায় অন্তত ৮টি বাড়ি ও পারাতিয়া জেলায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন