News71.com
 International
 03 Dec 16, 10:32 AM
 305           
 0
 03 Dec 16, 10:32 AM

সীমান্তে নজরদারি বাড়াতে ২০০টি ড্রোন কিনবে ভারত।।

সীমান্তে নজরদারি বাড়াতে ২০০টি ড্রোন কিনবে ভারত।।

 

আন্তর্জাতিক ডেস্ক: ৪ বছরের পরিকল্পনাকে বাস্তবায়িত করে এবার ২০০টি মিনি ড্রোন কিনতে যাচ্ছে ভারত ।

আর্মি ক্যাম্পে বারবার জঙ্গিরা হামলা চালানোয় দ্রুত এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হচ্ছে বলে জানা গেছে। পাঠানকোটে এয়ারবেসে হামলার পর থেকেই এই বিষয় নিয়ে তৎপর হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ।

শত্রুপক্ষের চলাফেরার উপর নজর রাখতেই এইসব ড্রোন কেনা হচ্ছে। এসব ড্রোনের কয়েকটি উড়তে পারবে ১০০০ মিটা পর্যন্ত, আবার কয়েকটি ৪ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে ।

২৩শে ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছে এসব ড্রোন। মূলত ভারত-পাক সীমান্তে নজরদারি চালাতেই এই ড্রোনগুলি আনা হচ্ছে ।

ব্রিগেডিয়ার রুমেল দাহিয়া জানিয়েছেন, এই অঞ্চলে বারবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন করা হবে এই ড্রোনগুলি ।

এগুলি কন্ট্রোল করবে সেনাবাহিনী। এতে শত্রুপক্ষের সব তথ্য হাতে চলে আসবে সহজেই। পাঠানকোটের তদন্তের সময় গোয়েন্দারা দেখেছেন, নজরদারির অভাব থাকার কারণেই এই ঘটনা ।

তাই প্রযুক্তিগতভাবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পাঠানকোটের পর উরি এবং সম্প্রতি নাগরোটার হামলা নতুন করে চোখ খুলে দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন