News71.com
 International
 04 Dec 16, 12:03 PM
 314           
 0
 04 Dec 16, 12:03 PM

সান্তিয়াগোতে ফিদেল কাস্ত্রোর শেষ শ্রদ্ধা।।

সান্তিয়াগোতে ফিদেল কাস্ত্রোর শেষ শ্রদ্ধা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর জন্মভূমি সান্তিয়াগোতে তাকে শেষ বিদায় জানাচ্ছে লাখো মানুষ। এতে কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন।

রবিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন ফিদেল ক্যাস্ত্রোর ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এই প্রক্রিয়া শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।

রাউল কাস্ত্রো জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনো স্মৃতিস্তম্ভ বা সড়কের নামকরণ করা যাবে না। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও জানান তিনি।

এর আগে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়। সমবেত বিপুল সংখ্যক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 'ফিদেল চিরজীবী হোন' শ্লোগান দিতে থাকে।

সেখানে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো মারাদোনা। এর আগে হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌঁছায় ফিদেল ক্যাস্ত্রোর দেহভস্ম।

গত ২৫ নভেম্বর ৯০ বছর জীবনাবসান ঘটে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন