News71.com
 International
 04 Dec 16, 12:06 PM
 315           
 0
 04 Dec 16, 12:06 PM

মাঝারি ভূমিকম্পে আবারো কাঁপল নিউজিল্যান্ড।।

মাঝারি ভূমিকম্পে আবারো কাঁপল নিউজিল্যান্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ রিখটার স্কেলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্পে আবারো কেপে উঠল দ্বীপ রাষ্ট্র নিউ জিল্যান্ড। দেশটির সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা ব্লেনহেইম থেকে ৩৪ কিলোমিটার পূর্বে সেডন শহরের কাছাকাছি এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির বিষয়ে জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যম।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-জরিপ প্রতিষ্ঠান ইউএস জিওলজ্যিকাল সার্ভের দেয়া তথ্যানুসারে। দেশটির ব্লেনহেম শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় যার গভীরতা ছিল ২০.৩ কিলোমিটার। বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্প হয়।

গত কয়েক সপ্তাহ ধরেই ঘনঘন ভূমিকম্প হচ্ছে নিউজিল্যান্ডে। গত মাসে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর দেশটির সমুদ্র তীর উঁচু হয়ে গেছে বলে জানায় ভূতত্ত্ববিদেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন