News71.com
 International
 04 Dec 16, 12:07 PM
 305           
 0
 04 Dec 16, 12:07 PM

বিশ্ববিদ্যালয় ছাত্রকে প্রকাশ্যে ফাঁসি আফগান তালেবানদের।।

বিশ্ববিদ্যালয় ছাত্রকে প্রকাশ্যে ফাঁসি আফগান তালেবানদের।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্রকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তালেবানরা। ঊর্ধ্বতন এক তালেবানের নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ফাঁসি দেয়া হয়েছে।

গত শুক্রবার কাবুলে থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ময়দান ওয়ারদাক প্রদেশের সেওয়াকা গ্রামে এ ঘটনা ঘটে। প্রশাসনের লোকজন খবর পাওয়ার আগেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দিতে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার ছুটি কাটাতে কাবুল থেকে গ্রামের বাড়ি যাওয়ার পর তালেবানের হাতে ধরা পড়ে কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ-বর্ষের ছাত্র ফয়জুর রেহমান। এরপর স্থানীয় অধিবাসীদের সামনে ফাঁসি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন