News71.com
 International
 04 Dec 16, 05:46 PM
 300           
 0
 04 Dec 16, 05:46 PM

শচীনকে অপহরণ করুন।। ডেভিড ক্যামেরন

শচীনকে অপহরণ করুন।। ডেভিড ক্যামেরন

 

আন্তর্জাতিক ডেস্কঃ শচীন টেন্ডুলকারকে অপহরণ করার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের হাল ফেরানোর জন্য এই পরামর্শ দিয়েছেন তিনি।


গতকাল শনিবার ভারতের এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট দলকে উদ্দেশ্য করে এই পরামর্শ দেন 'হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট' নামের এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসা ক্যামেরন।

ক্যামেরনের মতে, শচীন ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেই তবে সিরিজে ফিরতে পারেন অ্যালেস্টার কুকরা।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র করতে পারলেও পরের দুটি টেস্ট হেরে আপাতত ২-০ পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ফলে কুকদের সিরিজ জয়ের কোনো সম্ভাবনাই নেই। বরং বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে তাদেরই সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন