News71.com
 International
 05 Dec 16, 04:32 PM
 268           
 0
 05 Dec 16, 04:32 PM

'কাশ্মিরে অশান্তির জন্য পাকিস্তান নয়, ভারতই দায়ী'।। যুম্ম কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী 

'কাশ্মিরে অশান্তির জন্য পাকিস্তান নয়, ভারতই দায়ী'।। যুম্ম কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরের চলমান অশান্তির জন্য পাকিস্তান নয়; দায়ী ভারত সরকার। ভারতের একাধিক ভুলের কারণেই অস্থিরতা কাটছে না ভূ-স্বর্গে। কথাগুলো বলেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

শ্রীনগরের বারামুলায় দলের এক সভায় ওমর বলেন, 'কাশ্মিরে অশান্তির জন্য শুধু পাকিস্তানকে দোষ দিলে তা সত্যের অপলাপ হবে। এর পেছনে রয়েছে ভারত সরকারের একাধিক ভুল। পাকিস্তান কাশ্মিরের অশান্তি উসকে দিয়েছে, এই কথার কোনো ভিত্তি নেই।'

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া অশান্তি এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি। পাশাপাশি, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলা মারাত্মক রূপ নিয়েছে। এ রকম এক অবস্থায় ওই মন্তব্য করলেন ওমর।

ওমর আবদুল্লা বলেন, 'বাইরের প্রভাব না থাকলেও কাশ্মিরের মানুষ রাস্তায় নেমে তাদের দাবির কথা বলেছে। কাশ্মিরকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে তারা বরাবরই সরব। দিল্লি বারবারই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যার ফলে এই অশান্তি।'

বর্তমান মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির সমালোচনা করে ওমর বলেন, 'পিডিপির নেত্রী হিসেবে তার বক্তব্য ঠিক আছে। কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে যান তখনই তার আসল রূপ বেরিয়ে পড়ে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন