
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আগামীকাল সোমবার দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং জিং’র আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং রোববার বলেন, ওয়াং ও জারিফের যৌথ সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গত জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ইরান সফরকালে উভয় দেশ বছরে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল। দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত বিশ্বাস জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশীভূত হিসেবে ওয়াং ও জারিফ বার্ষিক এ বৈঠক করবেন।