News71.com
 International
 05 Dec 16, 06:03 PM
 265           
 0
 05 Dec 16, 06:03 PM

শত্রুপক্ষের ড্রোন নামিয়ে আনবে লেজার ।।

শত্রুপক্ষের ড্রোন নামিয়ে আনবে লেজার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যত দিন যাচ্ছে, আসছে নতুন নতুন প্রযুক্তি। সেটা মারনাস্ত্রের ক্ষেত্রেও। এই আবিস্কারের কিছু সুফল আবার কিছু কুফলও রয়েছে। আর তেমনই বিজ্ঞানীদের আবিস্কৃত নানা অস্ত্রের কুফলে রীতিমত সমস্যায় বিশ্বের তাবড় দেশগুলি ।

কারণ শত্রুদের হাতে প্রতিনিয়ত আসছে অত্যাধুনিক ড্রোন। যা দিয়ে দূর থেকে যে কোনও দেশের উপর নজর রাখা যায়, আবার যে কোনও মুহূর্তে হামলাও করা যায়। প্রত্যেকদিনই প্রযুক্তির কল্যাণে আরও আধুনিক হচ্ছে ড্রোন। তবে শুধু ড্রোন তৈরিই নয়, এটাকে রোখার ব্যবস্থাও তৈরি হচ্ছে ।

‘ড্রোনশিল্ড’ বলে একটি সংস্থা ড্রোন একেবারে অকেজো করার অত্যাধুনিক একটি বন্দুক তৈরি করে ফেলেছে। যা দিয়ে ড্রোনকে একেবারে অকেজো করে মাটিতে নামিয়ে ফেলা যাবে। ধ্বংস করে দেওয়া নয়! মাটিতে নামিয়ে আনতে পারলে ওই ড্রোনে কী কী ছবি উঠেছে, সেটি কোন দেশের- এই সমস্ত তথ্য সহজেই বের করে ফেলা যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন