
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে রাজ্যে একটি রাস্তায় নতুন সিংক হোল পাওয়া গেছে। দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে জানায়, টেক্সাসের কুয়ান্টানা রোডে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একটি সিংক হোলের সন্ধান পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে আসার সময় এই সিংক হলে হারিয়ে গেছেন। তার গাড়িটি সিংক হোলে হারিয়ে যাওয়ার আগে পার্শ্ববর্তী একটি গাড়িতে থাকা দম্পতি বয়স্ক ব্যক্তিটিকে দেখতে পান। আর এ সময় তারা ঐ ব্যক্তির সাহায্যের জন্য এগিয়ে যান। বৃদ্ধ ব্যক্তিটিকে সাহায্য করতে গিয়ে এ সময় আহত হন এক মহিলা।
এ ঘটনায় ২জন আহত হয়েছেন বলে জানায় তারা। তবে তাদের অবস্থা সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি টেক্সাস ফায়ার ফাইটার্সের কর্মকর্তারা।