News71.com
 International
 05 Dec 16, 06:19 PM
 315           
 0
 05 Dec 16, 06:19 PM

মায়ানমার সরকার সেনা শক্তির অপব্যবহার করছে ।।ইইউ

মায়ানমার সরকার সেনা শক্তির অপব্যবহার করছে ।।ইইউ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) মায়ানমারে রোহিঙ্গা মুসলীম সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছে, রাখাইনে সেনা শক্তির অপব্যবহার করছে মাযনমার সরকার। এ ইস্যুতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছে সংস্থাটি ।

ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র ফ্রেদেরিকা মেঘোরিনি বলেছেন, রাখাইনের উত্তরাঞ্চলে সেনা শক্তির অপব্যবহার করছে মিয়ানমার সরকার। সেখানকার হাজার হাজার মানুষ নিপীড়নের শিকার। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সরকারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি সেখানকার মানবাধিকার লংঘনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও বস্তুনিষ্ঠ তদন্ত দাবি করছে ইইউ ।

এদিকে জাতিসংঘেরর স্বাস্থ্য বিষয়ক সংস্থায় উঠে এসেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যটির ৭ হাজারের বেশি গর্ভবতী নারী। গত ২ মাসে সেখানে তীব্র স্বাস্থ্যসেবায় সংকটে ভুগছে রাখাইনের মংডু এলাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন