News71.com
 International
 05 Dec 16, 06:19 PM
 274           
 0
 05 Dec 16, 06:19 PM

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প ।।

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির পূর্বাঞ্চলে মৌমেরে এলাকায় স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্প হয়। এরপর আরো একবার আফটার শক হয় ।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্র ৬.৪ বলে জানা গেছে। কিন্তু ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুসারে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ৫২৪ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এ সময় কিছু দুর্বল ঘর-বাড়ি ভেঙ্গে পড়লেও কোন হতাহতের খবর মেলেনি ।

এদিকে সমুদ্র তীরে হওয়া এই ভূমিকম্পের জন্য কোন সুনামি সতর্কতাও জারি করেনি ইন্দোনেশিয়া সরকার।  ইন্দোনেশিয়ার মৌমেরে অঞ্চল ছাড়া অন্য কোথাও এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন