
আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। নভেম্বরের শেষের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়। সামনের দিনগুলোতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম ।
আজ সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় বিনহ দিনহ প্রদেশে গত বৃহস্পতিবার থেকে ৬জন মারা গেছেন। অন্য ৪জন কোয়াং নাগাই প্রদেশে মারা গেছেন। দুই প্রদেশে ১০ হাজারের বেশি বাড়ি-ঘর ডুবে গেছে বলে জানিয়েছে সরকার ।
প্রতিবেদনের কথা উল্লেখ করে এক সংবাদপত্র জানিয়েছে, গত শনিবার কোয়াং নাম প্রদেশে বন্যার পানিতে ১৩টি শিশু ভেসে গেছে। এদের বয়স ৪ থেকে ১৩ বছরের মধ্যে। গত অক্টোবর থেকে কেন্দ্রীয় প্রদেশগুলোতে বন্যায় ৬৫ জন নিহত ও ২ লাখ বাড়ি-ঘর ডুবে গেছে ।