News71.com
 International
 05 Dec 16, 06:27 PM
 292           
 0
 05 Dec 16, 06:27 PM

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৫ জঙ্গি নিহত ।।

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৫ জঙ্গি নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পিশিন জেলায় আজ সোমবার জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। 

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা পিশিন জেলার হুরামজাই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়।

উক্ত অভিযান চলাকালে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে সেখানে পাঁচ জঙ্গি নিহত এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, জঙ্গিদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন