News71.com
 International
 06 Dec 16, 12:36 PM
 344           
 0
 06 Dec 16, 12:36 PM

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৩১।।

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৩১।।

 

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোতে গোত্রগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন ।

মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি ঐতিহ্যবাহী গোত্রের প্রধানের পদ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘাত ছড়িয়ে পড়ে ।

দেশটির ডেপুটি গভর্নর হুবার্ট মিঙ্গহো নভিউলা বলেন, নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্যকে এই বিবাদ নিরসনের জন্য পাঠানো হয়েছিল ।

নিহতদের মধ্যে তারাও রয়েছেন। গোষ্ঠীটির ১৮ জন সদস্যও নিহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন