News71.com
 International
 06 Dec 16, 12:38 PM
 327           
 0
 06 Dec 16, 12:38 PM

ওবামার সঙ্গে পার্ল হারবার যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।।

ওবামার সঙ্গে পার্ল হারবার যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।।

 

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এ মাসের শেষের দিকে মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবার সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ।

পার্ল হারবারে ৭৫ বছর আগে চালানো হামলায় 'ক্ষতিগ্রস্থদের আত্মার শান্তির জন্য' এ রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হয়েছে ।

শিনজো অ্যাবেই জাপানের প্রথম প্রেসিডেন্ট যিনি হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবার সফরে যাচ্ছেন ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে শক্তিশালী ওই সামরিক ঘাঁটিতে হঠাৎ হামলা করে জাপান। তাতে টালমাটাল হয়ে পড়ে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ আমেরিকার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ।

ওই হামলার জবাব হিসেবেই ১৯৪৫ সালে জাপানের ২টি গুরুত্বপূর্ণ শহর হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেয় আমেরিকা। যাতে লাখ লাখ মানুষ মারা যায় ।

চলতি বছররে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহর সফর করেন ওবামা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন