
নিউজ ডেস্কঃ একটি অলংকারের দিকে তাকিয়ে থাকার কারনে পুরস্কারের বন্যায় ভাসছেন বাংলাদেশি নজরুল আব্দুল করিম।
আব্দুল করিম ঝাড়ুদার হিসেবে কাজ করেন সৌদি আরবে। সেখানে তার মাসিক বেতন মাত্র ১৮৭ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা মাত্র। তার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক সৌদি অ্যারাবিয়ান। তিনি ছবিটি সহ তার স্ট্যাটাসে লেখেন, “এই লোকটি কেবল ময়লা আবর্জনার দিকে তাকিয়ে থাকার যোগ্য”।
স্ট্যাটাসটি নেতিবাচক হলেও সেটি আব্দুল করিমের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সেটি ভাইরাল হয়। এরপর নজরুল আব্দুল করিমের প্রতি সহানুভুতিশীল হয়ে প্রথমে আব্দুল্লাহ আল কাহতানি নামে এক সৌদি নাগরিক প্রথম আব্দুল করিমের জন্য উপহার পাঠান। তার উপহার ছিল একটি স্বর্ণালংকার।
এরপর একের পর এক উপহার আসতে থাকে আব্দুল করিমের জন্য। বর্তমানে তার উপহারের তালিকায় রয়েছে ২০০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ হাজার টাকা। দেশ থেকে বেড়িয়ে যাওয়ার জন্য টু-ওয়ে বিমান টিকেট। আছে এমনকি আইফোন ৭ ও স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন। একজন জানিয়েছেন, আরো উপহার পাঠাবেন নজরুল আব্দুল করিমের জন্য।