News71.com
 International
 07 Dec 16, 10:50 AM
 287           
 0
 07 Dec 16, 10:50 AM

সুড়ঙ্গ দিয়ে দক্ষিণ কোরিয়া আক্রমণের পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ।।

সুড়ঙ্গ দিয়ে দক্ষিণ কোরিয়া আক্রমণের পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়া আক্রমণের পরিকল্পনা আঁটছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গোপন সুড়ঙ্গ নির্মাণের মাধ্যমে তিনি তার পরিকল্পনার বাস্তব রূপ দিবেন। এরই মধ্যে ২০টি সুড়ঙ্গ খোঁড়া হয়ে গেছে । এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে ৪টি সুড়ঙ্গের কথা স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। তবে আরো ১৬টি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল হ্যাভিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার নির্মাণ করা এসব সুড়ঙ্গের মধ্যে কোনো কোনোটি এমনভাবে নকশা করা হয়েছে যেন এর মধ্য দিয়ে প্রতি ঘণ্টায় ৩০ হাজার সৈন্য চলাচল করতে পারে। তবে সীমান্ত রক্ষী বাহিনীর দাবি এত বিরাট বাহিনী চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করা অসম্ভব ।

উল্লেখ্য ১৯৭৪ সালে প্রথম দক্ষিণ কোরিয়ার সীমান্তের ভেতর একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। সুড়ঙ্গের বিষয়ে তদন্ত করার সময় বোমা হামলায় নিহত হন ১জন মার্কিন কর্মকর্তা এবং ১জন দক্ষিণ কোরিয়ান সৈনিক। এরপর ১৯৭৫ সালের মার্চ মাসে একটি এবং ১৯৭৮ সালের অক্টোবর মাসে আরো গভীর ২টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ১৯৯০ সালে সবশেষ একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। তবে গত ২০১৪ সালে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সুড়ঙ্গের খোঁজ করেছিল দক্ষিণ কোরিয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন