News71.com
 International
 07 Dec 16, 04:01 PM
 262           
 0
 07 Dec 16, 04:01 PM

দ. কোরিয়ার প্রেসিডেন্টের বন্ধুকে সংসদ শুনানিতে হাজিরের নির্দেশ ।।

দ. কোরিয়ার প্রেসিডেন্টের বন্ধুকে সংসদ শুনানিতে হাজিরের নির্দেশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় ব্যাপক দুর্নীতির কেলেংকারির ঘটনায় অভিযুক্ত চই সুন-সিলকে সংসদ শুনানিতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি থেকে জোরপূর্বক অর্থ আদায় করায় চই সুন-সিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে এ দুর্নীতির ঘটনায় পার্ককে অভিশংসন করা নিয়ে জাতীয় পরিষদে শুক্রবার ভোটাভুটি হতে যাচ্ছে। তবে পার্ক এ দুর্নীতিতে তার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করেছেন। রাজপথে অব্যাহত বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করবেন বলে জানান। স্বাভাবিকভাবে তার সরে দাঁড়ানোর জন্য তিনি পার্লামেন্টকে উপায় খুঁজে বের করার কথা বলেন।

সিউলে সংসদ শুনানিতে স্যামসাং, লোটে, হুন্দাই, এসকে ও এলজিসহ দক্ষিণ কোরিয়ার বড় বড় কোম্পানির প্রধানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকল কোম্পানি চই পরিচালিত ফাউন্ডেশনকে বড় অংকের অর্থ অনুদান দেয়ার কথা জানায়। অনুদানের বিনিময়ে সরকারের কাছ থেকে তারা কোন সুবিধা পেয়েছে কিনা সে ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এদিকে পুলিশি হেফাজতে থাকা চই অসুস্থতার কথা উল্লেখ করে শুনানিতে উপস্থিত থাকতে তার অপারগতার কথা জানিয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন